• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

গাইবান্ধায় কুড়ালের আঘাতে প্রাণ গেল যুবকের

‎সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধি: / ২৩৫ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ‎
‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।
‎
নিহত অমিতাভ চন্দ্র সুজন ওই এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মহুরী হিসেবে কাজ করতেন এবং এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পরিচিত ব্যক্তি ছিলেন।
‎
‎নিহত অমিতাভ চন্দ্র সুজন গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের আইনজীবীর সহকারী ( মহুরী) ছিলেন

নিহত সুজনের ভাই সুধান চন্দ্র রায় জানান, জমাজমি নিয়ে গত ৪/৫ বছর থেকে স্থানীয় নরেশ চন্দ্রের সাথে বিরোধী চলছিল সেই রেশ ধরে নরেশ চন্দ্র নিহত সুজনকে হুমকি দিতো ওরাই বাড়ীর ডুকে সুজনের মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে৷

‎বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অবস্থান কালে দুর্বৃত্তরা ধারালো কুড়াল দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার উদ্যোগ নেন। তবে পথেই তার মৃত্যু হয়।
‎
‎‎গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত কার্যক্রম শুরু করে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category