• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়া শহরে দাঁড়িপাল্লায় ভোট চাইতে বিএনপির বাধা

নিজস্ব প্রতিবেদক: / ৫০৭ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে বগুড়া-৬ সদর আসনে উগ্র আচরণ শুরু করেছে বিএনপির কর্মি-সমর্থকরা। প্রতিনিয়ত জামায়াতের কর্মি-সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে আসছে তারা।

সবশেষ শুক্রবার সকালে বগুগড়া শহরের ৬নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার গণসংযোগে বাধা প্রদান এবং জামায়াত নেতাকর্মিদের মারপিট কেেরছ বিএনপি নেতা ও কাউন্সিলর পরিমল চন্দ্রের লোকেরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বগুড়া শহর জামায়াতের সহকারি সেক্রেটারি এড. আল-আমিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ৬নং ওয়ার্ড জামায়াতের আমির হানজেলার নেতৃত্বে জামায়াতের একদল কর্মি শহরের উত্তর চেলোপাড়া এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গেলে বটতলা এলাকায় তাদের বাধা প্রদান করে। একপর্যায়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের লোক হিসেবে এলাকায় পরিচিত আব্দুস সালাম এবং গোলাপ নামের দুই বিএনপি সমর্থক জামায়াত নেতাকর্মিদের ওপর হামলা চালায়। তারা উপর্যুপরি কিল ঘুষি মারতে থাকে। ভবিষ্যতে এই এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট না চাওয়ার জন্য হুমকি দেয়।

পরে স্থানীয় লোকজন এসে হামলাকালীদের হাত থেকে জামায়াত নেতাকর্মিদের নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

এদিকে, ভোট চাওয়ায় বাধা প্রদান এবং নেতাকর্মিদের ওপর বিএনপি সমর্থকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বগুড়া শহর জামায়াত। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সেই সাথে সবার জন্য নির্বাচনী প্রচারনায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category