• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

শিবগঞ্জের বিহারহাটে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ / ৬০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিহার বাজারে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে ব্যাপক গণসংযোগ করেন দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। গণসংযোগকালে তিনি বাজার, দোকানপাট ও বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব থেকে বঞ্চিত। দাঁড়িপাল্লা মার্কা ইনসাফ ও নৈতিকতার প্রতীক। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে শিবগঞ্জকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক রাসেল আহমেদ, বিহার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সামছুল হক, শিবগঞ্জ পৌরসভার সভাপতি মাসুদ কাজীসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category