• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাস ও ট্রাকের সংঘর্ষে ১০ জন আহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি: / ৪৪ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাস থেমে থাকা ট্রাককে ধাক্কা দিলে দূর্ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছে। এ সময় এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ঢাকা- রংপুর মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী টি. এফ পরিবহনের(রংপুর মেট্রো-ব ১১-০০১৭) একটি যাত্রীবাহি বাস শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ নামক স্থানে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দ্রুত গতিতে আসা বাসটি মহাসড়কের পাশ্বে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের(ঢাকা মেট্রো- ট ১১-৫৬০১) পিছনে সজোরে ধাক্কা দিলে সংঘর্ষে বাসটির কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। এ সময় এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে তাদেরকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাদের সহায়তায় সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে সেখানে ৪ জনের অবস্থার অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় রাতেই তাদেরকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন- গোবিন্দগঞ্জ পৌর শহরের পুরাতন বন্দর এলাকার উজ্জল দাসের ছেলে অনন্ত দাস (২৯), গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের সাবের হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও তার মেয়ে আয়েশা আক্তার (৮), রংপুর জেলার সদর উপজেলার গণেশপুর এলাকার হাফিজার রহমানের ছেলে লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম জেলার সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরজী পলাশবাড়ি গ্রামের ছোলায়মান আলীর ছেলে রোস্তম আলী (৬৩), ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর গ্রামের আফছার আলীর ছেলে আনজুল ইসলাম সাগর (৪৭) এবং একই গ্রামের আলমগীর হোসেন (২৬)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস. এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে বেরিকেট সৃষ্টি করলে যানবাহন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category