• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক: / ৩২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট তালবাড়িয়া গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী (৫৮) এবং তার ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৮)।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।

ওসি জানান, আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আক্কাস আলীকে গুরুতর আহত অবস্থায় বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মনিরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category