• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

ইসলামী শিক্ষা দিবসে বগুড়ায় শিবিরের আলোচনা ও রচনা লিখন প্রতিযোগিতা

প্রেস রিলিজ : / ৮৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে আলোচনা সভা ও রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ধুনট উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক কৃষিবিদ আবু নাছের ত্বোহা।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের।

এছাড়াও শিবিরের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক বলেন, শহীদ আব্দুল মালেক এদেশে ইসলামী শিক্ষা আন্দোলনের জন্য প্রথম বুকের রক্ত দিয়ে শহীদ হয়েছেন। তিনি শহীদের ইমাম। শহীদ আব্দুর মালেকের রক্তের উপর দিয়ে আজ বাংলাদেশে ইসলামী সমাজ গড়ার আন্দোলন বেগবান হয়েছে। তিনি আমাদের প্রেরণার বাতিঘর। শহীদ আব্দুল মালেকের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের জীবন গড়তে হবে। পরে অতিথিবৃন্দ ইসলামী শিক্সা দিবস উপলক্ষে আয়োজিত রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category