বগুড়ার শাজাহানপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বগুড়া জেলা পূর্ব শাখা।
সোমবার (১০ আগস্ট) শাজাহানপুরের ফকির আব্দুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলাম তাকি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।