• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

এসএসসিতে রাজশাহী বোর্ডে সাফল্যের শীর্ষে বগুড়া

নিজস্ব প্রতিবেদক: / ৭২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার সাফল্যের শীর্ষে বগুড়া। পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় বোর্ডের আট জেলার মধ্যে প্রথম হয়েছে এ জেলা। বগুড়ায় এবার ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

পাসের হারে বগুড়ার পরের অবস্থানে রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।

পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম, ৫৮ দশমিক ৬৪ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।

জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও অন্য জেলাগুলোর তুলনায় অনেক এগিয়ে বগুড়া। এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা জেলার চেয়ে বগুড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫২৯ জন বেশি।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হার ৭০ শতাংশ ছাড়িয়েছে শুধু বগুড়ায়। অন্যদিকে সিরাজগঞ্জে পাসের হার নেমে এসেছে ৬০ শতাংশের নিচে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category