• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় ৩জন নিহত

নিজস্ব প্রতিবেদক: / ৪৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে নগরীর ঢাকা-বগুড়া মহাসড়কে ছিলিমপুরে শহীদ জিয়াউর রহমাব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা থেকে গো-খাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি সীমান্তে যাচ্ছিলো। এ সময় ট্রাকটি বগুড়া নগরীর ঢাকা-রংপুর মহাসড়কের শহীদ জিয়াউর রহমাব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের উড়াল সেতুতে পৌঁছালে পেছনের চাকা ফেটে অকেজো হয়ে যায়। ট্রাকে থাকা বাবা ছেলেসহ তিনজন ট্রাকটির চাকা মেরামতের সময় ঢাকা দিক থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক দ্রুত গতিতে পেছন থেকে এসে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অপর ট্রাক মেরামতের কাজে থাকা বাবা তাপস সরকার ও ছেলে তীব্র সরকার নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহত আরও দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়৷ পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহত বাবা-ছেলের বাড়ি বগুড়ার শেরপুরের রমচন্দ্র পুর গ্রামে। নিহত অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, দূর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার কাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ চলমান। উদ্ধার কাজ শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category