• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় ১১ দলের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গ্যাস সংকট ও বিদ্যুৎসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি দিয়েছে বগুড়া ১১দলীয় ঐক্য। বৃহস্পতিবার দুপুরে তারা জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন।

দুপুর সাড়ে ১১টার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ১১ দলের নেতাকর্মিরা জেলা প্রশাসকরে কার্যালয়ে যান।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া মহানগরীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, জেলা সেক্রেটারি মাওলানা মানুসুরুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, এলডিপির সেক্রেটারি আনিসুর রহমান আনিস, খেলাফত মজলিসের সহকারি সেক্রেটারি ক্বারী মাওলানা তৌহিদুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি রফিকুল আলম ও এ্যাড. আল-আমিন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা শহিদুল ইসলাম প্রমূখ।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের বটতলায় বিক্ষোভ সমাবেশে ১১ দলের নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে বিএনপি বারবার বলেছিল নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের সকল সমস্যা মিটে যাবে। কিন্তু ক্ষমতা গ্রহনের ৫ মাস পেরিয়ে গেলেও বিএনপি সরকার মানুষের কষ্ট লাঘব করতে ব্যর্থ হয়েছে। বরং এই সরকারের মাসনামলে গ্যাস সংকট তীব্র হয়েছে। দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো হয়েচে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাশাপাশি ভুতুড়ে বিল তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ ভালো নাই। তারা এই দূর্বিসহ অবস্থা থেকে মুক্তির প্রহর গুনতে শুরু করেছে। সরকার মানুষের নিরাপত্তা এবং দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি থামাতে ব্যর্থ হলে অচিরেই মানুষি সরকারের পদত্যাগের দাবীতে রাজপথে নামতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category