• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

তুরস্কের সহায়তায় সোনাতলায় ১১ অসহায় পরিবার পেল টিউবওয়েল

নিজস্ব প্রতিবেদক: / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

তুরস্কের একটি দাতা সংস্থার সহায়তায় বগুড়ার সোনাতলা উপজেলার শালিখায় অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে পল্লী কল্যাণ ট্রেনিং এসোসিয়েশন (পাকটা)। বুধবার শালিখা দারুল হাদিস ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশনের পাশাপাশি ১১টি অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল এবং ১০০টি অস্বচ্ছল পরিবারের মধ্যে খাসির গোস্ত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পল্লী কল্যাণ ট্রেনিং এসোসিয়েশন (পাকটা)-এর চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন তুরস্ক থেকে আগত দাতা সংস্থার প্রতিনিধি আলী জেইবেক, উর্দেমির আদিগুজেল, মুস্তফা ইয়াজ এবং মুহিত্তিন দিশচি। এছাড়াও অনুষ্ঠানে শালিখা দারুল হাদিস ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মো. মোজাফফর হোসেন, সহসভাপতি মামুনুর রশীদ মুকুল, সাধারণ সম্পাদক সাহার আলী প্রধান খোকা, ডা. শাহ আলম, ফুলে নেওয়াজ নাহিদ, সাব্বির হোসেন, শাহ বিদারুল হক, আব্দুল্লাহ আল মামুন, শাফিউল ইসলাম, নাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তুরস্কের দাতা সংস্থার সহযোগিতায় পরিচালিত এ ধরনের কার্যক্রম শুধু দরিদ্র মানুষের কষ্ট লাঘবই করে না, বরং দুই দেশের মানুষের মধ্যে মানবিক বন্ধনও আরও সুদৃঢ় করে। তারা ভবিষ্যতেও শিক্ষা, বিশুদ্ধ পানি, খাদ্য সহায়তা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পল্লী কল্যাণ ট্রেনিং এসোসিয়েশন (পাকটা) দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বুধবারের এ কর্মসূচিও তারই অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category