• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : / ৯০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

২৪-এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাদ আছর শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে ধুনট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিছিল-উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. দবিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মো. নাজমুল হক, সেক্রেটারি মো. শফিকুল ইসলাম ও মো. শাহীন আলম, পৌর জামায়াতের আমির কৃষিবিদ মো. আব্দুল খালেক, ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মো. আ. ছাত্তার, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, প্রচার ও মানবসম্পদ সেক্রেটারি মো. ইফতেখার আলম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জহির রায়হান ও বজলুর রহমান, আফছার আলী, সাইফুল ইসলাম সাখাওয়াত, শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছিল। নির্বাচনী ইশতেহারে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় এসে সরকার তা ভুলে গেছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা করা হলে জনগণ তার যথাযথ জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category