• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

তেলাপোকা আন্দোলনের মুখে মোদি সরকারের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক: / ৩২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের মাসব্যাপী আন্দোলনের জেরে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন ভারতের নরেন্দ্র মোদি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের সাথে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) তৃতীয় দফা আলোচনার আগে সামাজিক মাধ্যম এক্সে তিনি তার পদত্যাগের কথা জানান ধর্মেন্দ্র।

এর আগে কেন্দ্রের সঙ্গে টানা তৃতীয় দফা আলোচনার আগেই নিজেদের অবস্থান জানিয়ে সিজেপি বলেছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা হবে না।

ধর্মেন্দ্রর পদত্যাগই ছিল দিল্লির জন্তর মন্তরের আন্দোলনের প্রধান দফা।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দফা বৈঠক করেন। শনিবার বিকেলে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্দোলনকারী প্ল্যাটফর্মটি তিনটি দাবি জানিয়েছে। এগুলো হলো- শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া।

উল্লেখ্য, মেডিক্যাল পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে ভারতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category