• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্স বিদায় অনুষ্ঠিত

প্রেস রিলিজ / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তারই অংশ হিসেবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে জ্ঞান চর্চার প্রতি আরো বেশি উৎসাহিত করার প্রয়াস চালানো হচ্ছে। এখন যারা উত্তীর্ণ হয়ে বেরিয়ে যাচ্ছেন তারাই এই বিশ্ববিদ্যালয়ের অ্যামব্যাসেডর হিসেবে কাজ করবে। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন।

শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৪০৮ নাম্বার হলকক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং বরেন্দ্র রিসার্চ মিউজিয়মের পরিচালক প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং রাবি ছাপাখানার প্রশাসক ড. মাহফুজুর রহমান আখন্দ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক তামান্না সিদ্দিকার উপস্থাপনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category