• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রেস রিলিজ : / ২৪২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বাছাইকৃত কর্মি শিক্ষা বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে এবং সহসভাপতি এনামুল হক রানার সঞ্চালনায় মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার দাওয়াহ সম্পাদক মাওলানা হেদাইতুল ইসলাম ও বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের।

দারসুল কুরআন পেশ করেন তরুণ আলোচক মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী।

আলোচকবৃন্দ বলেন,ইসলামী আন্দোলনের কর্মিদের যেমন ইসলামের পূর্ণ অনুসারী হতে হবে, ঠিক তেমনি মানুষের নিকট ইসলামের মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। সমাজের মানুষ জামায়াতের একজন কর্মিকে দেখেই ইসলামের সৌন্দর্য্য অনুধাবন করতে পারে সেভাবেই জামায়াতের প্রতিটি কর্মিকে তৈরি হতে হবে।

আলোচকবৃন্দ আরও বলেন, আল্লাহ রব্বুল আ’লামীন এই জমিনে তাঁর হুকুমাত প্রতিষ্ঠার জন্য যুগে যুবে নবী, রাসুল প্রেরণ করেছেন। যেহেতু আর কোন নবী বা রাসুল আর আসবেন না সেহেতু আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকেই দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে। এই কাজে বাধা আসবে। হামলা-মামলা, জেল-জুলুম আসতে পারে। কিন্তু একজন সত্যিকারের মু’মীন কখনো এসব জুলুম-নির্যাতনে ভীত হয় না। কোন হামলা-মামলা মু’মীনকে তার পথ থেকে সরাতে পারেনা।

সভাপতির বক্তব্যে আব্দুস ছালাম তুহিন বলেন, জামায়াতে ইসলামী যুব সমাজকে দ্বীনের পথে আনার জন্য সারাদেশে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তারই আলোকে বগুড়া মহানগরীর প্রতিটি যুবকের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি জামায়াতে ইসলামীর কর্মিদেরকে সমাজের সকল যুবকদের নিকট ইসলামের দাওাত পৌঁছে দেওয়ার উদাত্ব আহ্বান জানান।

শিক্ষা বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগে সেক্রেটারি আব্দুল হাদী শফিক, দেলোয়ার হোসেন সাঈদী, আব্দুল ওয়াদুদ, মোকাম্মেল হক, বিপুল, আবু হুরায়রা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category