• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

নিউজ ডেস্ক: / ২১৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান চলছে।

স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ বাংলাদেশি দুই শিক্ষার্থীর মধ্যে লিমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার রুমমেটকে আটক করেছে। তবে অপর শিক্ষার্থী নাহিদার ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তার সন্ধান চলছে।

গোলাম মোর্তোজা জানান, দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা দূতাবাস থেকে পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এফবিআই, স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছি।’

জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের লাশ উদ্ধার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় এ তথ্য জানিয়েছে। হিশাম আবুঘরবেহ জন্মসূত্রে মার্কিন নাগরিক।

জানা গেছে, জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এছাড়া নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিন সকাল ১০টার দিকে, বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।

জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন ১৭ এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category