• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়ায় জামায়াত নেতা আবিদুর রহমান সোহেলের ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রেস রিলিজ : / ১৯৫ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

ঈদের দিন বিকেলে বগুড়া শহর জামায়াতের অফিসে শহরের বিভিন্ন এলাকা থেকে অগত সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, যুব ও ক্রিড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে আবিদুর রহমান সোহেল বলেন, “ঈদ হচ্ছে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করার উপলক্ষ। আমরা চাই এই আনন্দ শুধু ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে দেশের মানুষ নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ গঠন করা জরুরি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং জনগণের সমর্থন নিয়ে আগামীতেও কাজ করে যেতে চাই।”

আগামী ৯ এপ্রিল বগুড়া সদর-৬ আসনের নির্বাচনে সকলের অসহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় জনগণ ও নেতা-কর্মীদের মাঝে ঈদের আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবকে আরও প্রাণবন্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category