• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়ায় বিসিএল এর প্রথম দিনে তারকাদের ব্যাটে রানের ফোয়ারা

স্পোর্টস রিপোর্টার: / ২৭১ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহী এবং বগুড়ায় আজ একযোগে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ওয়ানডে আসর। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইষ্ট জোনের বিপক্ষে আগে ব্যাট করে আকবর আলীর দূর্দান্ত সেঞ্চুরীতে ৩৩৬ রানের বিশাল টার্গেট ছুঁড়েছে নর্থজোন।

সকালে ইষ্ট জোন টসে জিতে নর্থ জোনকে ব্যাট করতে পাঠায়। দলীয় ২০ রানে ওপেনার হাবিবুর রহমান সোহান সাজঘরে ফেরার পর আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের ভীত রচনা করেন। দলীয় ১০২ রানে তানজিদ তামিম ব্যক্তিগত ৫৪ রান আউট হলে অল্প রানের ব্যবধানে লিটন দাস এবং তাওহিদ হৃদয়কে হারিয়ে বিপাকে পড়ে নর্থ জোন। তবে, আকবর আলী এসে অধিনায়ক শান্তর সাথে শক্ত জুটি গড়ে দলের বিপর্যয় সামলে নেন। এই জুটিতে যোগ হয় ১২০ রান। অধিনায়ক শান্ত ব্যক্তিগত ৬৮ রান করে সাজঘরে ফিরলেও আকবর আলী তুলে নেন টুর্ণামেন্টের প্রথ সেঞ্চুরী। তিনি টি-টুয়েন্টি মুডে ব্যাট চালিয়ে ৮১ বলে ৮টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে সেঞ্চুরী পূর্ন করেন। শেষ পর্যন্ত ১১১ রান করে সাইফুদ্দিনের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ার আগেই দলের স্কোর ৩’শ অতিক্রম করে। শেষ পর্যন্ত ৩৩৫ রানে শেষ হয় নর্থ জোনের ইনিংস।

ইষ্ট জোনের খালেদ আহম্মেদ ৪ উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ এবং সাইফুদ্দিন ২টি করে উইকেট পেয়েছেন।
এর আগে সকালে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

উভয় দলে জাতীয় দলের অধিকাংশ তারকা ক্রিকেটারের উপস্থিতি থাকায় মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটেছে। এখনো দলে দলে দর্শক মাঠে প্রবেশ করছে। বিসিবির পক্ষ থেকে বিসিএল এর ম্যাচ দেখার জন্য কোন টিকিটের ব্যবস্থা রাখা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category