• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

২৯৭ আসনের ফল প্রকাশ: বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬

নিউজ ডেস্ক: / ১৯৭ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯ আসনে ভোট হলেও এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে বিএনপি ২০৯, জামায়াতে ইসলামী ৬৮ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয় আসনে জয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি, খেলাফত মজলিস একটি, গণঅধিকার পরিষদ একটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি, গণসংহতি আন্দোলন একটি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও স্বতন্ত্র প্রার্থীরা সাত আসনে জয় পেয়েছেন।

আখতার আহমেদ জানান, ভোট হলেও আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল নিয়ে গেজেট এখন হবে না। এছাড়া, একজন প্রার্থী মারা যাওয়ার কারণে শেরপুর-৩ আসনে ভোট পরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোট পড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category