• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

জামায়াতের ডিজিটাল প্রচারণার গাড়ী বগুড়ায়

নিজস্ব প্রতিবেদক: / ২২০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিজিটাল প্রচারণার গাড়ী আজ বুধবার সকালে বগুড়ায় এসেছে।

সকাল ১১টায় দাঁড়িপাল্লার প্রচারণার গাড়ীটি বগুড়া শহরের সাতমাথায় এসে পৌঁছায়। বগুড়া-৬ সদর আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল গাড়ীতে উঠে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় দাঁড়িপাল্লার ডিজিটাল প্রচারণার গাড়ী দেখতে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। শত শত মানুষ গাড়ীটি ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দুই হাত নেড়ে জনগণের ভালোবাসার জবাব দেন।

উপস্থিত জনতার উদ্দেশে আবিদুর রহমান সোহেল বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ঢেউ লেগেছে বগুড়াতেও। বগুড়ার মানুষ বছরের পর বছর একটি দলকে ভোট দিয়ে বিনিময়ে অবহেলা আর বঞ্চনা ছাড়া কিছুই পায়নি। তারা এবার পরিবর্তন চায়। শহর থেকে গ্রাম সবখানে পরিবর্তনের আওয়াজ উঠেছে। আগহামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বগুড়াবাসী নতুন ইতিহাস রচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়া শহরে প্রচারনা শেষে ডিজিটাল প্রচারণার গাড়ী উত্তরাঞ্চলের পথে যাত্রা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category