• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বোরকা নিয়ে বিরূপ মন্তব্য করায় মহিলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

প্রেস রিলিজ : / ১২৬ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবুর শাহ রোটাস নামের এক ব্যক্তি বোরকা নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহিলা জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার মহিলা বিভাগের সহকারি সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, “সবুর শাহ লোটাস নামের জনৈক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোষ্ট আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এই পোষ্টে তিনি নারীদের বোরকা নিয়ে বিরূপ মন্তব্য করে লিখেছেন, “ লং হেজাব পড়া মা-বোনদের হেজাব কিন্তু একই প্রিন্টের তাহলে বোঝা যায়, এগুলো গিফট দারুন তো। তাহলে ২ কোটি নতুন বোরখা’র ভাগ বগুড়ায় কত গুলো পাইছে।”

মুসলিম নারীদের জন্য পর্দা করা ফরজ। বোরকার মাধ্যমে আমরা পর্দার বিধান পালন করে থাকি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের নেতাকর্মিরা সারাদেশে বোরকা পরিহিতা মা-বোনদের সাথে অশালীন আচরণ করছে। তাদের শরীরে হাত দিচ্ছে। বোরকা ধরে টানাটানি করছে। কেউ আবার কাপড় খুলে নেওয়ারও হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে বগুড়ার একজন ব্যক্তি বোরকা নিয়ে এমন অশালীন মন্তব্য করেছেন যা পর্দানশীল নারীদের অবমাননার শামিল। একই সাথে ইসলামী বিধানও তিনি অবমাননা করেছেন।

আমরা ষ্পষ্ট জানাতে চাই- জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সকল নেতাকর্মি নিজেদের টাকায় বোরকা তৈরি করে পরিধান করি। কেউ আমাদেরকে গিফট দেয় না কিম্বা কারো নিকট থেকে গিফট নেওয়াও হয় না। সুতরাং অহেতুক বিতর্ক সৃষ্টি না করার জন্য উক্ত পোষ্টদাতা সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বোরকা নিয়ে এধরনের অশালীন পোষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে পোষ্টদাতাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় ইসলামী বিধান অবমাননার দায়ে উক্ত পোষ্টদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category