• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করলেন আমিরে জামায়াত

নিউজ ডেস্ক: / ২০৫ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ এবং তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।

রবিবার(১ ফেব্রুয়ারি) ৯ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারযোগ তিনি শেরপুরে পৌঁছান এবং সরাসরি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, খোঁজখবর নেন ও সান্তনা প্রদান করেন। এই কঠিন বিপদে তাদের ধৈর্যধারণের তাওফীক কামনা করে আল্লাহর নিকট দোয়া করেন।

আমীরে জামায়াত শহীদ রেজাউল করিমের ৩ বছরের কন্যা সন্তানকে কোলে তুলে নেন এবং অবুঝ শিশুর মুখের দিকে তাকিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের নিয়ে শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ রেজাউল করিম রাহিমাহুল্লাহর রূহের মাগফিরাত কামনা করেন ও তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category