• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ

বগুড়ার কাহালুতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেস রিলিজ : / ৭৫ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বগুড়ার কাহালু উপজেলার মহিষামুড়া যুব সমাজের আয়োজনে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৷ শুক্রবার স্হানীয় ভলিবল মাঠে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে মহিষামুড়া গ্রামের শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন খেলাধূলারও আয়োজন করা হয়৷

ফাইনালে শেরপুর গুড মর্নিং ভলিবল ক্লাব চ্যাম্পিয়ন এবং সরকারি আজিজুল হক কলেজ দল রানার্সআপ হয়৷ মহিষামুড়া যুব সমাজের আহবায়ক ও আয়োজক কমিটির সদস্য সচিব শাকিব খান জানান -মাসব্যাপী আয়োজিত এই টূর্ণামেন্টে বগুড়া জেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশ নেয়৷ খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় ও দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়৷

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর, জামিলনগর যুব সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এরশাদুল বারী এরশাদ।

বরেণ্য অতিথি ছিলেন বগুড়া ভলিবল কল্যাণ কল্যাণ সমিতির সভাপতি, এশিয়া ট্রেডার্ডের স্বত্বাধিকারী ফাতিন নূর সুদ্ধ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামুজা এস এস আই সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও মোঃ রোস্তম আলী৷

এছাড়াও অনুষ্ঠানে আরও আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ ফরহাদ হোসেন ( লাল মিয়া), সাংগঠনিক সম্পাদক মোঃ আয়েন উদ্দিন তুষার। মাঠ পরিচালনায় ছিলেন মাহফুজুল ইসলাম শামিম ও আব্দুল্লাহ আল নোমান৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category