• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

আমিরে জামায়াতকে স্বাগত জানাতে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: / ২৮৭ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০দলীয় জোটের শীর্ষ নেতা ডা: শফিকুর রহমান আজ থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী সফর শুরু করেছেন। প্রথম দিনে রংপুর বিভাগের সফর শেষে আগামীকাল শনিবার বগুড়ায় আসবেন।

বগুড়ার প্রবেশ মুখ শিবগঞ্জের মোকামতলায় সকাল ১০টায় পথসভায় অংশ নিবেন। এরপর তিনি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন।

আমিরে জামায়াতের আগমনকে ঘিরে বগুড়ায় এরই মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মির পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। একজন মানবিক নেতা হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়া ডা: শফিকুর রহমান দলমত নিবিশেষে সকল মানুষের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য। তাই বগুড়ায় তাঁর আগমনে সর্বস্তরের মানুষের মাঝে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান জনসভার ভেন্যু পরিদর্শনের পর বিকেল থেকে জনসভার মঞ্চ তৈরি কাজ শুরু হয়েছে। ঘবীর রাত পর্যন্ত ডেকোরেটর কর্মচারিরা মঞ্চ তৈরির কাজ করেছেন। আজ সকাল থেকে আবারও মঞ্চের বাঁকি কাজ এবং মাইক সেটিংয়ের কাজে লেগেছেন ডেকোটের কর্মিরা।

আজ শুক্রবার সকালে ভেন্যু পরিদর্শনে আসনে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক এবং শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন।

অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক জানান, জনসভায় সর্বকালের রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতির আশা করছেন তারা। বগুড়া জেলার ৭টি নির্বাচনী এলাকায় ইতোমধ্যেই দাঁড়িপাল্লার প্রতি মানুষের সমর্থন এবং ভালোবাসার নজীর সৃষ্টি হয়েছে। প্রতিটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জনসমর্থনে এগিয়ে রয়েছেন। আগামীকালের জনসভায় উপস্থিতির মাধ্যমে বগুড়ায় জামায়াতে ইসলামীর উত্থানের নতুন ইতিহাস রচিত হবে। তিনি দলমত নির্বিশেষে বগুড়ার সর্বস্তরের মানুষকে আমিরে জামায়াতের জনসভায় যোগ দিয়ে দূর্নীতি, দু:শসন ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার কাজে অংশগ্রহনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category