• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

ধুনটে নিমগাছি ইউনিয়নে দাঁড়িপাল্লার প্রচার মিছিল অনুষ্ঠিত

ধুনট সংবাদদাতা: / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

‎                                       
বগুড়া-৫ (ধুনট–শেরপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ভোট প্রার্থনা ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সোনাহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের ছেলে মোঃ আব্দুল গাফফার। তিনি বলেন, “জুলাই আন্দোলনে জামায়াত ও ছাত্রশিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ন করবে দেশের মানুষ। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেবে বলে আমরা আশাবাদী।”

‎তিনি দল-মত নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।

নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহাসিন আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা কর্মপরিষদের সদস্য মাস্টার ইয়াকুব আলী (বি.এস.সি), নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোহাম্মদ রবিউল হাসান, সেক্রেটারি মোঃ হযরত আলী এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুল্লাহ ‎এ সময় মিছিলে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category