• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

ঠোঁট ফাটছে? নারকেলে তেলের সঙ্গে যা মেশালে উপকার পাবেন

নিউজ ডেস্ক: / ৩২৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

শীতে ঠোঁটের যত্নে অনেকেই পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন ব্যবহার করেন। এগুলো ব্যবহারের পরও অনেকের ঠোঁটে কোমল ভাব আসে না। সেক্ষেত্রে তারা লিপ অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু বাজারে যেসব লিপ অয়েল পাওয়া যায়, সেগুলোর দাম বেশি। তাই ঘরে থাকা নারকেল তেল দিয়ে ঠোঁটের যত্ন নিন। ভালো উপকার পেতে নারকেল তেলের সঙ্গে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপাদান মেশাতে হবে।

ভিটামিন ই ও নারকেল তেল
শীতকালে নারকেল তেল দিয়ে ঠোঁট মালিশ করা যেতে পারে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ভিটামিন ই অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখলে উপকার পাবেন। এছাড়া, ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখলেও ভালো ফল পাবেন।

নারকেল তেল ও অ্যালোভেরা জেল
১ চামচ অ্যালোভেরা জেল ও ২ চামচ নারকেল তেল মিশিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রাখুন। এটি ন্যাচারাল লিপবাম। এটি ব্যবহার করলে ঠোঁট ফাটবে না। এমনকি, ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে।

শিয়া বাটার ও নারকেল তেল
শিয়া বাটার ও নারকেল তেল ঠোঁটসহ তার আশেপাশের চামড়ার যত্ন নিতে কার্যকর। এক চামচ শিয়া বাটারের সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে গরম করে মিশ্রণটি গলিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ঠোঁটে মাখুন। দ্রুতই শুষ্ক ঠোঁটে কোমলতা ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category