• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ

ধুনটে বিএনপির হামলায় জামায়াতের ৭ নেতাকর্মি আহত

ধুনট সংবাদদাতা: / ১০৮ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বগুড়ার ধুনটে গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইনের সময় জামায়াত নেতাকর্মিদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৭জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শৈলমারী গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী (৫০), তছের আলীর ছেলে মাসুদ রানা (৪৯), তারাকান্দি গ্রামের আব্দুস ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫), আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), রাঙ্গামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কার (৪৮), ছোহরাব হোসেনের ছেলে সামিউল (৩০) এবং নলডাঙ্গা গ্রামের আব্দুস ছামাদের ছেলে রবিউল ইসলাম (৪৩)।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জামায়াতের ৭জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করার জন্য পরিকল্পিত এ ঘটনা জনগণ কোনভাবেই মেনে নিবে না। এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত আমলে নিয়ে ২৪ ঘন্টার ভিতরে আসামীদের আইনের আওতায় নেওয়ার জোর দাবী জানাচ্ছি।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচার নিয়ে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

এই ঘটনায় ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম বাদী হয়ে বিএনপি নেতা পলাশসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনের নামে ধুনট থানায় মামলা দায়ের করেছন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category