• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বাকি ৪৭ আসন নিয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে: জামায়াত

নিউজ ডেস্ক: / ২২৮ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭ আসন সম্পর্কে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭ আসনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জোবায়ের আরও জানান, লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব পেশ করবে। এরপর শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, আজকের বৈঠকে নির্বাহী পরিষদের সবাই রয়েছেন। বৈঠকে নারী বিভাগের দায়িত্বশীল ও দলের কিছু বিশেষজ্ঞ ব্যাক্তিও আছেন। ২২ তারিখ থেকে প্রচারের কাজ শুরু হবে। কোন জেলায় কখন সফর সেটাও চূড়ান্ত হচ্ছে। এছাড়াও আমাদের ইশতেহার আজ চূড়ান্ত হবে। পরবর্তী যে কোনো সময়ে জাতির সামনে তুলে ধরবো।

জামায়াতের এই নেতা আরও বলেন, নির্বাচন সামনে রেখে নেতারা ব্যস্ত। তারা নিজ নির্বাচনি আসনে চলে যাবেন। তাই আজ অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। নির্বাচন উপলক্ষে আজকের বৈঠকে অনেকগুলো পলিসি নিচ্ছি। সব গুলো আমরা শিগগির জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category