• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

উপনির্বাচনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না : সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: / ১৯৬ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

দায়িত্ব পালনে কেউ কোনো ধরনের অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া-৬ উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় নির্বাচন পরিচালনার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং রক্তপাতহীনভাবে সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই; বরং কমিশন প্রতিটি নির্বাচনকেই সমান গুরুত্ব দিচ্ছে। বিগত নির্বাচনে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, আসন্ন উপনির্বাচনে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

নিখোঁজ ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে আবু ফজল মো. সানাউল্লাহ জানান, এখনো চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে। কোনো গোষ্ঠী যেন এসব অস্ত্র ব্যবহার করে কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদও নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখার ওপর জোর দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এবং বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এছাড়াও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category