• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

হাসান মাহমুদের অলরাউন্ড নৈপূণ্যে প্রথম জয় পেলো ইষ্ট জোন

স্পোর্টস রিপোর্টার: / ২২৩ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিসিবি আয়োজিত ১২তম বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বগুড়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেসার হাসানর মাহমুদের অলরাউন্ড নৈপূণ্যে সাউথ জোনকে ১ উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে ইষ্ট জোন। ১৮১ রানেরর টার্গেট তাড়া করতে নেমে ১৪১ রানে ৯ উইকেট হারানো ম্যাচে অবিশ্বাস্য ব্যাট করে দলকে জয় এনে দিলেন হাসান মাহমুদ। বল হাতে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৪৫ বলে অপরাজিত ৩৫ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও ছিনিয়ে নিয়েছেন তিনি।

শনিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে ইষ্ট জোন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ওপেনার আনিসুল ইসলাম একপ্রান্তে লড়াই করলেও ক্রিজের অপর প্রান্তে আর কোন ব্যাটার সেভাবে সাপোর্ট দিতে পারেনি। শেষ পর্যন্ত ৪৩.২ ওভারে ১৮০ রানে অলআউট হয় সাউথ জোন। আনিরসুল দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেনর। এছাড়া রবিউল ৩১, শহিদুল ২৮ এবং আফিফ হোসেন ২৪ রানর করেন। ইষ্ট জোনের হাসান মাহমুদ ও নাঈম হাসান ৩টি করে এবং নাসুম আহম্মেদ ২টি উইকেট লাভ করেন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ইষ্ট জোন শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। সেখান থেকে দলকে টেনে তোলেন শাহাদত হোসেন দিপু ও মমিনুল হক। দিপু ৪২ এবং মমিনুল ২৯ রানে সাজঘরে ফিরলে জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে আসে। কিন্তু বল হাতে ৩ উইকেট শিকারী পেসার হাসান মাহমুদ ব্যাট হাতে প্রতিপক্ষের সামনের শক্ত দেয়াল তুলে দেন। নিরশ্চিত হারতে যাওয়ো দলকে একাই টেনে নেন জয়ের বন্দরে। শেষ পর্যন্ত ১৫ বল বাঁকি থাকতেই ১ উইকেটের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে ইষ্ট জোন। এটি তাদের এবারের মৌসুমের প্রথম জয়। হাসান মাহমুদ ৪৫ বলে অপরাজিত ৩৫ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

সাউথ জোনের সৌম্য ৪টি এবং মেহেদী হাসানর মিরাজ ২টি উইকেট লাভ করেন।

মোস্তফা মোঘল/বগুড়া/২৮-০২-২০২৬/ ০১৭১৬-৯৪৮৮১৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category