• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: / ১৮৪ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে বগুড়া শহর জামায়াত উপ-নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষনা করে।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, “কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে শহর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে উপ-নির্বাচনে প্রার্থী ঘোষনা করা হয়েছে। শুক্রবার জরুরি দায়িত্বশীল বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।”

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল সেই নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন। তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের নতুন তফশিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই আসনে ভোট গ্রহন করা হবে। আসন্ন উপ-নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপি মনোনয়ন দিয়েছে।

বগুড়া-৬ সদর অসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ১০ জন। পোষ্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category