• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বিসিএল: বগুড়ায় সেন্ট্রাল জোনকে ২৩৮ রানের টার্গেট দিয়েছে ইষ্ট জোন

স্পোর্টস রিপোর্টার: / ২৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিসিবি আয়োজিত ১২তম বিসিএল ওয়ানডে প্রতিযোগিতায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখী হয়েছে সেন্ট্রাল জোন বনাম ইষ্ট জোন। প্রথমে ব্যাট করে প্রতিপক্ষ সেন্ট্রাল জোনকে ২৩৮ রানের টার্গেট দিয়েছে ইষ্ট জোন।

বৃহস্পতিবার সকালে কুয়াশা ভেজা মাঠে টসে জিতে সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন প্রতিপক্ষ ইষ্ট জোনকে ব্যাট করতে পাঠায়। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং জাকির হাসান চমৎকার সূচনা এনে দেন।

৭ ওভার শেষে দলীয় ৪২ রানে প্রথম আঘাত হানে সেন্ট্রাল জোন। তাসকিন আহম্মেদের বলে অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৭ রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। এরপর জাকিরের সাথে ৬১ রানের মূল্যবান জুটি গড়েন অমিত হাসান।

দলীয় ১০৩ রানে অমিত হাসান ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফেরার পর ব্যক্তিগত ৪৫ রানে আউট হন জাকির। অধিনায়ক ইয়াসির আলী রাব্বী ৩৭ এবং মমিনুল ৩৪ রানে আউট হলে থেমে যায় রানের চাকা।

দলীয় ১৮৪ রানে মমিনুল হক সাজঘরে ফেরার পর নাঈম হাসানের ২৬ ছাড়া আর কোন ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৭ রান করতে সক্ষম হয় ইষ্ট জোন। সেন্ট্রাল জোনের রাকিবুল হাসান নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া তাসকিন ও রিপন মন্ডলের ২টি করে উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেন্ট্রাল জোন ১১ ওভার শেষে ১ উইকেটে ৩৭ রান করেছে।

দিনের অপর ম্যাচে রাজশাহী ষ্টেডিয়ামে ৬ উইকেটে সাউথ জোনকে হারিয়ে টানা ২য় জয় পেয়েছে নর্থ জোন।

প্রথমে ব্যাট করে সাউথ জোনের করা ১৪৪ রানের জবাবে মাত্র ২৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় নর্থ জোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category