• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়ায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ২১০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়ায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার ১১ দিনের মাথায় সামিউল হাসান শুভ (৩৩) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন নিরাময় কেন্দ্রের লোকজন। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

তবে পুলিশ বলছে, ঘটনার আগে-পরে সিসিটিভির ফুটেজ প্রাথমিকভাবে বিশ্লেষণ করা হয়েছে, তাতে ওই নিরাময় কেন্দ্রে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের প্রমাণ মেলেনি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যেহেতু পরিবার অভিযোগ করছে, তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছে পুলিশ।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই তাকে এখানে ভর্তি করা হয়েছিল। নিরাময় কেন্দ্রের লোকজন বলছেন, ইফতারের পর থেকে তিনি না খেয়ে ছিলেন এবং রক্তচাপ কমে গিয়ে অসুস্থ হন। তাকে নির্যাতনের বিষয়টি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরও খতিয়ে দেখছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, জনতা ব্যাংকের দুপচাঁচিয়া শাখার কর্মকর্তা শুভ মাদকাসক্ত এবং মানসিক রোগে আক্রান্ত হয়ে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন কয়েক মাস ধরে। সর্বশেষ চলতি মাসের শুরুতে মানসিক রোগ বিশেষজ্ঞ শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কারণে তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির পরামর্শ দেন।

১৩ ফেব্রুয়ারি জেলা শহরের সাবগ্রাম এলাকায় মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে শুভকে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন নিরাময় কেন্দ্রের লোকজন। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category