• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়া সদরের মহিষবাথানে জামায়াতের প্যান্ডেলে বিএনপির হামলা : আহত ১ নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক: / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের সহযোগিতার জন্য স্থাপিত জামায়াতের প্যান্ডেলে স্বশস্ত্র হামলা করেছে বিএনপি। তারা প্যান্ডেল ভাংচুর করে চোর, টেবিল ছিনতাই করে নিয়ে গেছে।

এসময় বিএনপি কর্মিদের হামলায় সাইফুল ইসলাম নামের এক জামায়াত কর্মি আহত হয়েছেন। হামলাকারীরা মাহফুজার রহমান নামের এক জামায়াত কর্মিকে তুলে নিয়ে গেছে বলে স্থানীয় জামায়াতের নেতারা জানিয়েছেন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলার পর ভোট কেন্দ্রে আতংক ছড়িয়ে পড়ে। ভোটাররা প্রানের ভয়ে দিকবিদিক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে গেলেও কেন্দ্রের পরিবেশ ফেরাতে কোন উদ্যোগ না নিয়েই ঘটনাস্থল তাগ করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে বিএনপির হামলাকারীরা পালিয়ে যায়। এরপর ভোটাররা আবারও কেন্দ্রে আসতে শুরু করেছে। তবে, সেনা সদস্যরা চলে যাওয়ার পর সন্ত্রাসীরা আবারও হামলা করতে পারে বলে ভোটাররা আশংকা করছেন।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। পুরুষ ২লাখ ১৯ হাজার ৯২৫ জন, মহিরা ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন, হিজড়া ১০ জন। পোষ্টাল ব্যালটে প্রবাসীরা নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৩৪ জন। মোট ভোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category