• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক: / ১৫৬ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার।

তিন দিনের ছুটি ঘোষণা করে রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে।

আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন। অন্যদিকে শিল্পাঞ্চলের মানুষ ভোগ করবেন ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category