• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় জামায়াতের জনসভায় জনস্রোত

নিউজ ডেস্ক: / ১৭৫ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

খুলনা অঞ্চলে প্রথম জনসভা কুষ্টিয়া দিয়ে শুরু করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে সোমবার ( ২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই নির্বাচনী জনসভা শুরু হয়েছে। জনসভায় জনস্রোত নেমেছে। জনসভাকে ঘিরে সকাল থেকেই কুষ্টিয়া জেলার চারটি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পুলিশ লাইনে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি জনসভায় উপস্থিত হয়ে তারা বক্তব্য দিবেন।

বক্তব্য শেষে জামায়াত আমির পুনরায় হেলিকপ্টারযোগে মেহেরপুরের নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। মেহেরপুরের জনসভা শেষে তিনি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category