• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪

নিজস্ব প্রতিবেদক: / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ট্রলি বহনকারী এক কর্মীর মধ্যে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা হলেন শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও আনসার সদস্যরা জানান, বুধবার রাতে বগুড়া শহরের বৌ-বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হয়। তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে রোগীর বন্ধুদের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ৬ থেকে ৭ জন নাহিদকে মারধর শুরু করে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চার আনসার সদস্য আহত হন। আনসার সদস্যদের দাবি, এ সময় তাদের ছুরিকাঘাত করা হয়। পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় জড়িত কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)।

পুলিশ জানিয়েছে, আটক চারজন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, ‘হট্টগোল ঠেকাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ‘আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং তারা আহত হয়েছেন। ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category