• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল

নিজস্ব প্রতিবেদক: / ৩৯ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ এনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলাপ-আলোচনা করলেন। সংসদে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা শুনালেন, আমরা খুশি হলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা খুব স্লো গতিতে যাচ্ছে। আমাদের কানে আসে কোন এক দেশের ভয়ে এই তিস্তা প্রকল্প বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তিনি সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, আমরা পরিস্কার বলতে চাই- চব্বিশের ৫ আগষ্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। যারা অন্য দেশের ওপর নির্ভর করে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং আপনারা ১৮ কোটি মানুষের ওপর আস্থা না রেখে কোন দেশের ভয় ভীতিতে ভীত হয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিবেন না। আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করুন আমরা আপনাদের সাথে থাকবো। তিনি বুধবার দুপুরে বগুড়ায় আসন্ন লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্য আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নওগাঁ জেলা সেক্রেটারি এড. আবু সায়েম, এলডিপির বগুড়া জেলা সভাপতি এড. মোখলেছুর রহমান, এনসিপির আহ্বায়ক ইঞ্জি. সায়েম মাহমুদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এটিএম আজহারুল ইসলাম দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, চব্বিশের চাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সকল রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে দুটি বোট গ্রহণ করা হয়। একটি সংসদ সদস্য নির্বাচন অপরটি গণভোট। সেই গণভোটে দেশবাসী প্রায় ৬৯ শতাংশ হ্যাঁর পক্ষে ভোট দিয়ে বিজয়ী করে। কিন্তু বিএনপি এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেই গণভোটের রায়কে অস্বীকার করেছে। যেকোন অজুহাতে মাধ্যমে জাতির সাথে প্রতারনা করে। বিরোধী দল সংবিধান সংষ্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি সেই শপথ নেয়নি। তিনি বলেন, বর্তমান সরকারের ৬ মাসে দেশে বিদ্যুৎ, গ্যাস এবং সার সংকট প্রকট হয়ে উঠেছে। বিরোধী দল সংসদে সংকট মোকাবেলায় সহযোগিতার প্রস্তাব দিলেও সরকার তা গ্রহণ করেনি। একারনে জনগণের কথা বলার জন্য আমরা রাজপথে লং মার্চ করছি।

তিনি বলেন, জনগণ ফুঁসে উঠছে। জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিন। হাসিনার মত আপনারাও স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না। জনগনের ভাষা বুঝতে না পারলে আপাাদের পরিনতিও পতিত স্বৈরাচারের মত হবে। জামায়াত নেতা বলেন, চট্রগ্রাম অভিমুখে প্রথম দফার লংমার্চ সফল হওয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওইদিন সকাল ৮টায় সংসদ ভবন সংলগ্ন মানিকমিয়া এভিনিউ থেকে শুরু হয়ে রংপুরে গিয়ে শেষ হবে। পথিমধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল এবং বগুড়ার মাটিডালিতে পথসভা অনুষ্ঠিত হবে। বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ লংমার্চে অংশগ্রহন করবেন। তিনি লংমার্চ সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category