• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত

প্রেস রিলিজ : / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বগুড়ার উদ্যোগে বুধবার রাতে হোটেল নাজ গার্ডেনে সিরাতুন্নবী সা: বিষয়ক এক সেমিনার এনডিএফ বগুড়ার সভাপতি এবং বিশিষ্ট সার্জন অধ্যাপক ডা. সলিমুল্লাহ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. মাহমুদ হোসেন।

আলোচক ছিলেন ইসলামি স্কলার অধ্যাপক নজরুল ইসলাম, এনডিএফ বগুড়ার উপদেষ্টা আ.স.ম আব্দুল মালেক, এনডিএফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগরীর মেয়র প্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সহ সভাপতি ডা. লিয়াকত আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পাবনা মানসিক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা সরকার।

প্রধান অতিথি এনডিএফ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, আমরা রাসুলের উম্মত হিসেবে নিজেদের দাবি করি, তাহলে অবশ্যই স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য রাসুল সা. এর দৈনন্দিন লাইফস্টাইল অনুসরণ করতে হবে। এতে নানাবিধ রোগ-বালাই থেকে সুরক্ষিত থাকা যাবে। উৎপাদনশীল জীবন গঠন ও পরিচালনা সম্ভব হবে। তিনি চিকিৎসকদের রাসুলের আদর্শ ধারণ করা ও বাংলাদেশকে পুনর্গঠনের জন্য অংশ নেয়ার আহ্বান জানান।
সেমিনারে প্রধান আলোচক বলেন অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নবিদের দায়িত্বই ছিল সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং কল্যাণ প্রতিষ্ঠা করা। তারা আমাদের জন্য বাটখারা (মানদণ্ড)। এজন্য তাঁরা মানুষকে আল্লাহ তায়ালার দিকে আহ্বান করেছেন। রাসুল সা. তাঁর সমগ্র জীবন দিয়ে আমাদের জন্য সর্বাধিক অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। চিকিৎসক ও একজন বিশ্বাসী হিসেবে আমাদেরও দায়িত্ব মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা।

বার্ন ও প্লাস্টিক সার্জন ডা. রওনক হাসানের পরিচালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন এনডিএফ বগুড়ার সহ-সভাপতি ও ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ। আরো উপস্থিত ছিলেন এনডিএফ বগুড়ার উপদেষ্টা ডা. মুশিহুর রহমান, উপদেষ্টা ডা. মুসা আল মনসুর, সহ-সভাপতি ডা. মাহবুব রহমান সরকার, সহ-সভাপতি ডা. মো: ছাইদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো: ইব্রাহিম, এনডিএফ বগুড়ার সেক্রেটারি ডা. মাহফুজুল হক মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category