• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত!

নিউজ ডেস্ক: / ৭৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়িটি জয়পুরহাটের দিকে যাওয়ার সময় কিচক বাজার এলাকায় পৌঁছায়। এ সময় সড়কে থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী আহত হয়েছেন। একই ঘটনায় ফিরোজা নামে স্থানীয় এক নারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে প্রতিমন্ত্রীকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দুর্ঘটনায় গাড়িটিরও ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর কথা জানা গেলেও দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রতিমন্ত্রী আব্দুল বারীর চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category