• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়ায় ট্রাক মেরামতের সময় চলন্ত গাড়ীর ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক : / ৫১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ১ জন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার মহিপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার বাসিন্দা মামুন হোসেন ও হানজালা।

জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় ঢাকাগামী কাঠবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় তিন ব্যক্তি সড়কের ওপর দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বিকল ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ধাক্কা দেওয়া যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category