বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড. একেএম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম, জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বগুড়া জেলা বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলটির চেয়ারম্যান ছিলেন। পরে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাদের সুযোগ্য পুত্র তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের হাল ধরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।