• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বগুড়ায় স্কুলবাস খাদে পড়ে ছাত্রী নিহত ১০জন আহত

নিজস্ব প্রতিবেদক: / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বগুড়ায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিক্ষার্থী নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

নিহত শিক্ষাথীর নাম কানিজ ফাতেমা সোহা (১৪)। সে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। নিহত সোহা সদরের খামারকান্দি পশ্চিমপাড়ার শফিকুল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বগুড়া সদরের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়া শহরের বিসিক এলাকায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অবস্থান। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। বিকেল সোয়া ৫টায় পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরেই কানিজ ফাতেমা সোহা মারা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনাস্থলের পাশেই ইটভাটা রয়েছে। ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কের একাংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category