• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার: / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে আাগামী শনিবার থেকে শুরু হচ্ছে বগুড়ার সবচেয়ে বড় ফুটবল আসর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এদিন বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহন করছে।

এক গ্রুপে রুয়েছে সারিয়াকান্দি, দুপচাঁচিয়া, শেরপুর, সোনাতলা, নন্দীগ্রাম, ধুনট ও বগুড়া সিটি কর্পোরেশন। অপর গ্রুপে রয়েছে আদমদীঘি, কাহালু, মোকামতলা, শিবগঞ্জ, গাবতলী, শাজাহানপুর ও বগুড়া সদর উপজেলা।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, এবারের টুর্নামেন্টে আকর্ষনীয় ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল নগদ ৩ লক্ষ টাকা এবং রানার্সআপ দল নগদ দেড় লক্ষ টাকা প্রাইজমানি পাবে। এছাড়া প্রতিটি খেলার ম্যান অপ দ্য ম্যাচকে ট্রফি এবং নগদ ১২ হাজার টাকা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতাকে ট্রফির পাশাপাশি নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রতিটি দল সর্বোচ্চ ৪জন বহিরাগত খেলোয়াড় মাঠে নামাতে পারবে। এর মধ্যে ২জন দেশী এবং ২ বিদেশী। অবশিষ্ট ৭জন খেলোয়াড় নিজ নিজ উপজেলা থেকেই নিতে হবে। তিনি জানান, মাঠে দর্শক সংকুলান না হওয়ার আশংকায় মাঠে পূর্ব পাশে দুটি বাঁশের গ্যালারী করা হয়েছে। এছাড়া দর্শকরা যাতে মাঠ বসে খেলা উপভোগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু, সদস্য রাজু পাইকাড়, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত রিটু, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এইচ আলিম,সাবেক ফুটবলার শহিদুল ইসলাম স্বপন, সিনিয়র স্পোর্টস রিপোর্টার জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সানাউল হক শুভ সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category