• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন বগুড়া সিটি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: / ৫৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বগুড়া ফতেহ আলী সেতু পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী যৌথ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও বগুড়া সিটি কর্পোরেশন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সেতুর নিচের অংশে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন নিজে উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবী সদস্যের পাশাপাশি বগুড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। এসময় সেতুর নিচে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। অভিযান শেষে স্থানটিকে পুরোপুরি পরিচ্ছন্ন ঘোষণা করেন আয়োজকেরা।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, শহরের সৌন্দর্য রক্ষা ও যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনা দূর করতে বিডি ক্লিনের সহযোগিতায় নিয়মিত ও সাপ্তাহিক ভিত্তিতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিডি ক্লিন রাজশাহী বিভাগের আঞ্চলিক সমন্বয়ক কে এম মাহবুব আলম জিয়ন এবং বিডি ক্লিন বগুড়ার উপদেষ্টা সাজেদুর রহমান সাজু। অভিযান চলাকালে পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে দায়িত্ব পালন করে বগুড়া যুব রেড ক্রিসেন্ট টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category