• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের বর্ণাঢ্য সাইকেল র‌্যালী

স্টাফরিপোর্টার: / ৭১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ বুধবার (১২ আগষ্ট) বর্ণাঢ্য সাইকেল র‌্যালীর আয়োজন করে। বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সকালে আনুষ্ঠানিকভাবে র‌্যালীর উদ্বোধন করেন।

শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে র‌্যালীটি শেরপুর রোড দিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল সড়ক দিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বিশ্বরোড হয়ে তিনমাথার ওপর দিয়ে সরকারি আজিজুল হক কলেজে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে প্রায় চার শতাধিক বাইসাইকেল ও মোটর সাইকেল নিয়ে নেতাকর্মিরা অংশ নেন।

র‌্যালী উদ্বোধনকালে আবিদুর রহমান সোহেল বলেন, যুবকরা দেশের শক্তি। যুবকদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যুব সমাজ নীতি, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হলে দেশ আরও দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাগ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে সাইকেল র‌্যালীতে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, যুব ও ক্রীড়া বিভাগের বগুড়া জেলা সভাপতি মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগরী শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব ও মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগ বগুড়া মহানগর শাখার সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী শফিক, সহ-সেক্রেটারি নামিরুল হক জার্জিস, অফিস সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, ফজলুল হক বিপুল, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category