• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সাপাহারে এসএসসিতে শ্রেষ্ঠত্বের মুকুট আহসান হাবিবের

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১১৯৮ নম্বর পেয়ে নওগাঁর সাপাহার উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে মো. আহসান হাবিব। কৃতিত্বপূর্ণ এই ফলাফলে পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছে মেধাবী এই শিক্ষার্থী।

আহসান হাবিব সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেলাল ইসলামী একাডেমী অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রথম শ্রেণি থেকেই সে এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে আসছে। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলে এবারের এসএসসি পরীক্ষায় সে এই সাফল্য অর্জন করেছে।

দুই ভাইয়ের মধ্যে আহসান হাবিব ছোট। তার বাবা মো. আব্দুল আলিম কালাইবাড়ী ইসলামপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার পদে কর্মরত। মা মোসা. আয়শা খাতুন। বাবা-মায়ের অনুপ্রেরণা, পরিবারের সহযোগিতা এবং শিক্ষকদের দিকনির্দেশনাকে নিজের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করে আহসান হাবিব।

ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে আহসান হাবিব বলে, আমি ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চাই। চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য।

আল-হেলাল ইসলামী একাডেমী অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আহসান হাবিব আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। প্রথম শ্রেণি থেকেই সে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তার এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। নিয়মিত পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের নির্দেশনা তাকে এই ফলাফল অর্জনে সহায়তা করেছে। আমরা আশা করি, ভবিষ্যতে সে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।

আহসান হাবিবের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই অর্জন শুধু পরিবারের জন্যই নয়, আল-হেলাল ইসলামী একাডেমী অ্যান্ড কলেজ এবং সাপাহার উপজেলার জন্যও গর্বের বিষয়। একই সঙ্গে তার সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category