• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সাঘাটায় যুবদলের হামলায় আহত জামায়াত কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক: / ৩৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

গাইবান্ধায় যুবদল কর্মীদের হামলায় মারাত্মকভাবে আহত সালাউদ্দিন (৩৫) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার ( ৮ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন গাইবান্ধায় যুবদলের একদল সশস্ত্র কর্মী রাজনৈতিক বিরোধের জেরে অতর্কিত হামলা চালায়। এতে জামায়াত ও ছাত্রশিবিরের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন। ওই ঘটনার দিনই ঘটনাস্থলে নিহত হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সাইফুল্লাহ।

গুরুতর আহত সালাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category