• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

ধুনটে শ্রমিকদের মাঝে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ছাতা বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: / ১৫২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ভরা বর্ষা মৌসুমে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার ১নং নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান। নিজস্ব অর্থায়নে ইউনিয়নের মেহনতি শ্রমিকদের মাঝে ছাতা, শার্ট, টি-শার্ট এবং মাথার ক্যাপ বিতরণ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।

জানাগেছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সেক্রেটারি প্রভাষক আতাউর রহমানকে সম্প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ধুনট উপজেলার ১নং নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি ব্যতিক্রমী কর্মকান্ডের মাধ্যমে জনগণের মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তিনি ১নং নিমগাছী ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের মেহনতি শ্রমিকদের মাঝে নিজস্ব অর্থায়নে ছাতা, শার্ট, টি-শার্ট ও ক্যাপ বিতরণ করেন। নিমগাছী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মহসিন আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী এই আয়োজনে উপহার পেয়ে শ্রমিকরা উচ্ছসিত প্রশংসা করেছেন। তারা এধরনের জনবান্ধন কর্মকান্ড অব্যাহত রাখার অনুরোধ করেছেন। উপহার বিতরণ অনুষ্ঠানে আতাউর রহমান বলেন, “শ্রমিকরাই একটি জাতির অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রখর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই উপহার সামান্য হলেও এতে রয়েছে আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রমিকদের অধিকার ও কল্যাণের জন্য আজীবন কাজ করে যেতে চাই। আপনারা যদি আমাকে ১নং নিমগাছী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে খেদমত করার সুযোগ দেন, কথা দিচ্ছি- এই ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category