• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া শজিমেকে মারপিট থামাতে গিয়ে ৪ আনসার আহত, আটক ৪ সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল জনগণের জন্য আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় সরকার : ডা: শফিকুর বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া! বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো পূর্ব-জেলা শিবির বগুড়ায় গাড়ি খাদে পড়ে প্রতিমন্ত্রী আহত! বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থী খুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী খুন হয়েছে। 

সোমবার(৩ আগস্ট)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্মম এই খুনের ঘটনা ঘটে।

নিহত জামিল শেখ উপজেলা শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে  শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যায়। এ সময় প্রতিপক্ষ পক্ষের শাকিল (২২) নামের এক তরুণ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং স্বজরে লাথি কিল ঘুসি মারে। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনায় অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দহপাড়া  এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়ভাবে জানা গেছে, শাকিল এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category